বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মোটরসাইকেলসহ চোর আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৮ ইং
ঝিনাইদহে মোটরসাইকেলসহ চোর আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রাম থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য আব্দল্লাহ আল মামুন (২৩) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সকালে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি চুরি যাওয়া মোটরসাইকেল। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুরের জালালপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্র অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ