চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনা : বৃদ্ধসহ আহত ৭
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের হতাহতের খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর একটি বাসকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। আহতরা হলেন- দামূড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত. রহমত উল্লাহ’র ছেলে বৃদ্ধ শাহাবুদ্দিন (৫৯), একই উপজেলার শিবনগরের ই¯্রাফিল আলী (১৪), ব্রাক মোড় বেগোপাড়ার আব্দুর রহিমের ছেলে ওয়াসিম শেখ (২৬), চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের বাক্কা মোল্লার ছেলে আব্দুস ছাত্তার (৩০), একই গ্রামের মৃত. শমসের মন্ডলের ছেলে মোহাম্মদ আলী (৩৫), লিয়াকত আলীর ছেলে নাজমুল (২২), একই উপজেলার তিতুদহ ইউনিয়নের ফজলুল হকের ছেলে মহাসিন আলী (৩০)। জানা গেছে, গতকাল সকালে দামুড়হুদা তেলপাম্পের নিকট পৃথক দুই বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ই¯্রাফিলের অবস্থা আশঙ্কজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছে। অপরদিকে, একটি পাওয়ারট্রিলার সুবদিয়া গ্রাম থেকে ঢালাই কাজ শেষে মাখালডাঙ্গা গ্রামের আসছিল। এ সময় সুবদিয়া বাজারে পৌছালে ঝাকুনিতে চারজন শ্রমিক রাস্তায় পড়ে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দামুড়হুদা তেল পাম্পের নিকট সড়ক দূর্ঘটনায় একটি বাস ও একটি মোটরসাইকেল আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ।
কমেন্ট বক্স