চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় মায়ের অসর্তকতায় শিশু দগ্ধ
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামে মায়ের হাত থেকে পড়ে যাওয়া গরম দুধে গুরুতর দগ্ধ হয়েছে মুন্না নামের ৫ মাস বয়সী এক শিশু। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু মুন্না সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার রতনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে গরম দুধ ফিডারে ঢালার সময় অসতর্কতাবশত শিশু মুন্নার পিঠে পড়ে যায়। এতে শিশু মুন্নার পিঠ, ডান হাতের কনুইসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা শিশু মুন্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু মুন্নার অবস্থা এখন আশঙ্কামুক্ত, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
কমেন্ট বক্স