চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দু’মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্যাথেডিনসহ দু’মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুড়িপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২৩ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে দৌলতদিয়াড় চুনুড়িপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত দজলুল হকের ছেলে রফিক (৩৫) ও মৃত কারু মিয়ার ছেলে আরজ (৩৪) কে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২৩ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স