বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ও বেগমপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৪

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৮ ইং
দর্শনা ও বেগমপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৪
দর্শনা অফিস: দর্শনা ও বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক দু’টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিল, ২৫ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টা হতে রাত সাড়ে ৯ টার মধ্যে এদেরকে আটক করা হয়। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর এলাকার মাদকখ্যাত আজিমপুর কাঠের গোলার সামনে মাদকবিরোধী অভিযান চালান। এসময় ৭ বোতল ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া নতুনপাড়ার সোহবারের স্ত্রী নাজমা বেগমকে (৩৬) আটক করে। এছাড়া এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোবারকপাড়া কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ কেরুজ মিলপাড়ার সহিদুলের ছেলে জাহিদুল (২০) ও আজমপুর গোরস্থানপাড়ার কাশেমের ছেলে স্বজলকে (২১) আটক করে। অপরদিকে, বেগমপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে চুয়াডাঙ্গা সদরের মাদকখ্যাত আকন্দবাড়িয়া নতুনপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এসময় ১৫ পিচ ইয়াবাসহ নতুনপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে স্বপনকে (৩৫) নিজবাড়ি হতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে স্ব স্ব থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ