বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ১৬ আসামী আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ১৬ আসামী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৫ আসামীকে আটক করেছে। গতকাল রোববার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। অভিযানে খাসকররার দক্ষিণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪০), বাড়াদি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আব্দুর রশিদ (৫০), একই গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে আব্দুল হক (৪৫), এনায়েতপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে পিজাতুল (৪৫), খাদিমপুর গ্রামের ইউনুস আলীর ছেলে আরাফাত আলী (৩৫), একই গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মিন্টু (২০), আকবর মন্ডলের ছেলে ফটু মিয়া (৩৬), পারকুলা গ্রামের খেদ আলীর ছেলে আজিজুল হক (৫০), একই গ্রামের সমে মন্ডলের ছেলে লিটন আলী (৩৫), নসের উদ্দিনের ছেলে ইকরাম মোল্লা (৪০), পাইকপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে নাজমুল হক(২৫), তালুককরার মকছেদ আলীর ছেলে মঈনদ্দীন (৬০), একই গ্রামের সমীর উদ্দিনের ছেলে কলিমুদ্দীন (৪৫), আবু বক্করের ছেলে সলেমান (৫৫), সোনাতনপুর গ্রামের বাবর আলীর ছেলে আব্দুল মালেক (৫৫), বলিয়ারপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ