বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষাবৃত্তি, ফ্রী ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৮ ইং
শিক্ষাবৃত্তি, ফ্রী ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত
চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উপ-কমিটির সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আবেদন যাচাই বাঁচাই এম্ব্যুলেন্স পরিচালনা ও ফ্রি ইন্টারনেট সেবা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে তারাদেবী ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ফাউন্ডেশনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান, সিনিয়র সহ-সভাপতি ও উপ-কমিটির সদস্য অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, সহ-সভাপতি রফিক রহমান, কোষাধাক্ষ পবিত্র কুমার আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, প্রচার সম্পাদক উজ্জ্বল অধিকারী, সদস্য কিশোর কুমার কু-ু ও অফিসের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চক্ষু অপারেশন থিয়েটারে ১টি এসি, জনসাধারনের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তারাদেবী ফাউন্ডেশনের কার্যালয়ের পাশে একটি গভীর নলকূপ স্থাপন, কুষোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স বিতরণ, দু’টি হুইল চেয়ার প্রদান ও আবু বকর সিদ্দিক রহঃ ইসলামীয়া মাদ্রাসার কুতুবখানার জন্য কিতাব সরবরাহের সিন্ধান্তগ্রহন করা হয়। এছাড়া শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা, ফ্রী ইন্টারনেট সেবা, সেলাই মেশিন বিতরণ এবং ফ্রী এম্বুলেন্স সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ