মেহেরপুরে মাদক মামলায় মন্টুর তিন বছরের জেল
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় ফেন্সিডিল ও মদ রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্টু মিয়া নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মন্টু মিয়া সদর উপজেলার হরিরমাপুর গ্রামের বাবর আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাজাহান আলীর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল হরিরামপুর থেকে ২০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদসহ মন্টু মিয়াকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। যার মামলা নং-৪। জিআর নং-৪১১/১৩। এসটিসি ৮৯/৪৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৬ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামী দোষি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদলত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদদুল হক এবং আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স