স্বামী দেখে ফেলায় স্ত্রীর আত্মহত্যা : মামলা
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে চাচাতো ভাইয়ের সাথে অনৈতিক মেলামেশা
আফজালুল হক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় শংকরচন্দ্র গ্রামে অনৈতিক মেলামেশা স্বামী দেখে ফেলায় কোমেলা খাতুন (৩০) নামের এক সন্তানের জননী গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহননকারী কোমেলা খাতুন সদর উপজেলার পুরাতন শংকরচন্দ্র গ্রামের বসতিপাড়ার মাজেদুলের স্ত্রী। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সুলোভের নামে একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
আত্মহত্যাকারী কোমেলা খাতুনের স্বামী বলেন, শনিবার রাত ৯টার দিকে মসজিদের মিটিং থেকে বাড়ি ফিরি। এ সময় ঘরের ভিতরে আমার স্ত্রী ও তার চাচাতো ভাই একই এলাকার শামসুলের ছেলে এক সন্তানের জনক সুলোভ অনৈতিক কর্মকা-ে লিপ্ত ছিলো। পরে ঘরের দরজায় শিখল দিয়ে আশেপাশে লোকজনকে ডাকাডাকি করলে সুলোভ চাটায়ের ঘর ভেঙ্গে পালিয়ে যায়। পরে আমার স্ত্রীকে অনেক বকাঝকা করা হয়। এ ঘটনার পর ওই দিন রাত ১টার দিকে কোমেলা খাতুন বাড়ির পাশের একটি গাছে গলাই দঁড়ি দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সুলোভের পরিবারের সদস্যরা বলেন, সুলোভ তার বোনের সাথে দেখা করতে গিয়েছিল, কোন খারাপ উদ্দেশ্যে না। তারা আরো বলেন, গত ৩-৪ বছর আগে ওই কোমেলা খাতুন আরেক চাচাতো ভাইয়ের সাথে অনৈতিক কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে তার স্বামী আটক করে। সেই সময় গ্রামের মেম্বর, মাতব্বররা ৩৫ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসা করে দেয়। এদিকে, এ ঘটনার রাতেই কোমেলার স্বামীসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে অভিযুক্ত সুলোভের বাড়িতে হামলা চালায়। ঘটনার পর থেকে সুলোভ পলাতক আছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) বলেন, নিহত কোমেলা খাতুন তার চাচাতো ভাই সুলোভের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এরই জের ধরে কোমেলা খাতুন অত্মহত্যা করেছে। তবে এ ঘটনায় অভিযুক্ত সুলোভের নামে একটি মামলা করেছে আত্মহত্যকারী কোমেলার স্বামী মাজেদুল ইসলাম।১/২
কমেন্ট বক্স