বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক -২

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০১৮ ইং
জীবননগরে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক -২
জীবননগর অফিস: জীবননগরে পুলিশের অভিযানে ২৭ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক হয়েছে। গত শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সাইফুল, এএসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ার মৃত সোনা মন্ডলের ছেলে কামাল হোসেনকে (৪৫) ১২ বোতল ফেনসিডিল এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মান্দার মন্ডলের ছেলে রফিকুল ইসলামকে (৫৪) ১৫ বোতল ফেনসিডিলসহ কালা গ্রামের গাংপাড়া থেকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ