বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডায়রিয়া ও কলেরা স্যালাইন প্রদান

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০১৮ ইং
ডায়রিয়া ও কলেরা স্যালাইন প্রদান
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি কর্তৃক নিজস্ব প্রতিবেদক: সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল রোগী কল্যাণ সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫০০ রোগীর জন্য ডায়রিয়া ও কলেরা প্রতিশেধক স্যালাইন প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় রোগী কল্যাণ সমিতির সদস্যরা সিভিল সার্জন ডা. খায়রুল আলমের হাতে এ স্যালাইন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি এড. সেলিম উদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. তছিরুল আলম মালিক ডিউক, সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির প্রমূখ। রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, তাদের রোগী সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। রোগীদের কল্যাণে সকলের জাকাত ও অনুদান সমিতির ফান্ডে অথবা সিভিল সার্জনের হাতে সরাসরি প্রেরণের অনুরোধ জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ