বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমান আদালতে যুবককের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৮ ইং
ভ্রাম্যমান আদালতে যুবককের কারাদন্ড
আলমডাঙ্গার কুটিপাইকপাড়ার স্কুলছাত্রীকে উত্যক্ত আলমডাঙ্গা অফিস/ মুন্সিগঞ্জ প্রতিনধি: আলমডাঙ্গার কুটি পাইকপাড়ায় অভিযান চালিয়ে বর্ষন মিয়া নামের এক উত্যক্তকারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার স্কুল পড়–য়া এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ওই যুবকের কারাদন্ড দেয়া হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার কুটিপাইকপাড়া গ্রামের মিনিফার আলীর ছেলে বর্ষন বেশ কিছুদিন ধরে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্বে ওই গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ষন মিয়াকে আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উত্যক্তের দায়ে দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন এসআই ইসলাম হোসেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ