বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় রামদা’র মহড়া : আহত-১

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় রামদা’র মহড়া : আহত-১
মিন্টু আটক : মুচলেকায় মুক্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দু’ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৫ ফুট লম্বা টাঙি রামদা নিয়ে মহড়া দেয়ার সময় ইসলামপাড়ার মিন্টু পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপাড়া থেকে তাকে আটক করা হয়। উভয় পক্ষ এ ধরনের ঘটনা পুনরায় না ঘটানোর প্রতিশ্রুতিতে এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হয় মিন্টু। জানা যায়, গতকাল শুক্রবার ইসলামপাড়ার সেরেগুল ইসলামের ছেলে মিন্টুর এক বন্ধু ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় বেড়াতে আসে। বিকালে একই পাড়ার টগরের মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। এসময় মিন্টুর ঝিনাইদহের ওই বন্ধু মোটরসাইকেলযোগে এসে টগরের মেয়েকে উত্যক্ত করছিলো। টগরের ছেলে জিসান এ ঘটনার প্রতিবাদ করলে মিন্টু তাকে বেধড়ক পেটায়। পরে জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, এ ঘটনার জের ধরে রাতে বাগানপাড়ার সলেমানের ছেলে সুইট ও ইসলামপাড়ার সেরেগুল ইসলামের ছেলে মিন্টুর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে সন্ধ্যার দিকে সুইট ও মিন্টুর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রসাদ কুমার চাকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসলামপাড়ার মিন্টুকে একটি বড় রামদাসহ আটক করে। পরে উভয় গ্রুপের লোকজন ও এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটানোর প্রতিশ্রুতিতে লিখিত মুচলেকা দিয়ে মুক্ত হয় মিন্টু। থানা সুত্রে জানা যায়, ঘটনার পর উভয় পক্ষের লোকজন অভিযোগ দায়ের না করে এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সদর থানায় উপস্থিত হয়। তাদের উপস্থিতিতে এ ধরণের ঘটনা পুনরায় না ঘটানোর শর্তে লিখিত মুচলেকা দিলে মিন্টুকে ছেড়ে দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ