বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিভিন্ন মামলায় আটক-৮

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৮ ইং
দামুড়হুদায় বিভিন্ন মামলায় আটক-৮
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- রাশেদ (২৭), ফকির (৪০), রিপন (২৫), কাশেম (৩২), বিশাদ (৩২), সাইফুল (৩২), রবিউল (২৭) ও বগু (৩০)। গত বুধবার দিনগত গভীররাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দ্দেশে বুধবার রাতে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব, এসআই আসাদ, এএসআই এজাজ ও সবেদ আলী পৃথক পৃথক অভিয়ান চালিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার দর্শনা জয়নগরের ইউনুচ আলীর ছেলে রাশেদ, একই গ্রামের আলামিন শেখের ছেলে কাশেম, কুড়–লগাছির শুকুর আলীর ছেলে ফকির, নারায়নগঞ্জের ধীরেনচন্দ্র ভাইয়ালের ছেলে রিপন ভাইয়াল, পুড়াপাড়ার বক্স মন্ডলের ছেলে বিশাদ মন্ডল, কুতুবপুর গ্রামের ওলিউল্লার ছেলে সাইফুল, একই গ্রামের লুৎফর চ্যারাকের ছেলে রবিউল চ্যারাক ও হুদাপাড়ার মৃত নসকর আলীর ছেলে বগুকে আটক করে। আটককৃতরা বিভিন্ন মামলার আসামী। এদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে। সংরক্ষণে রাখুন; ছবি প্রয়োজন- বাকী সব রেডি


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ