মেহেরপরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ভ্রাম্যমান আদালত পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসহ প্যাকেটজাত না থাকায় দুই ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী নাদি ইভা ও মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী নাদি ইভার নেতৃত্বে বাঁশবাড়িয়া বাজারের আদিল উদ্দীনের ছেলে চাঁদ আলীকে ২ হাজার টাকা এবং সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে একই বাজারের ইমাজ উদ্দীনের ছেলে বিদ্যুৎ এর নিকট থেকে ২শ’ টাকা জরিমানা আদায় করেন। নোংরা পরিবেশ, মেয়াদত্তেীর্ণ খাদ্যসহ প্যাকেটজাত না থাকায় ভোক্তা সংরক্ষন আইনে এ জরিমানা করা হয়।
কমেন্ট বক্স