গাংনীতে তালিকাভুক্ত মাদকব্যবসায়ী ইয়াবাসহ গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী মগরেব আলীকে ১০পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে মগরেব আলী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মগরেব আলী আব্দুল কুদ্দুসের ছেলে। ডিবির ওসি শাহীন উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী মগরেব আলীর বাড়ি তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, মগরেব আলীর বিরুদ্ধে মাদক ও ডাকাতির ৫টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
কমেন্ট বক্স