কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : চুয়াডাঙ্গার দু’জনসহ আহত-৪০
- আপলোড তারিখঃ
২৪-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গার দুইজন ও চালকসহ প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই গাড়ীর চালক ও আহত যাত্রীদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান এলাকাবাসী। এর মধ্যে দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা হলেন- চুয়াডাঙ্গা কোর্টপাড়ার সওকত আলীর ছেলে আশরাফুল আলম (৩৮), ও চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের কাতর আলীর ছেলে চালক ঝন্টু (৪৫)। পাটিকাবাড়ী ক্যাম্পের এএসআই এহসান বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্টো-জ-১৪২৫৬৬) যাত্রীবাহী বাসটি নওদাপাড়া মোড় অতিক্রম করে। যাত্রীবাহী বাসটি নির্দ্রিষ্ট সাইড দিয়ে পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ( চুয়াডাঙ্গা-জ-১১-০০১৭) যাত্রীবাহী বাসটি অতিদ্রুত চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসটিকে সজোরে ধাক্কা দেয়ার ফলে এ দূর্ঘটনা ঘটে। এ সময় দুই বাসের প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছে।
কমেন্ট বক্স