বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার রুহুল আমিন আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার রুহুল আমিন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বহুল আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরার বোনাই রুহুল আমিনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলকার মফিজের ছেলে মাদক স¤্রাজ্ঞী শিপরার বোনাই চিহ্নিত মাদকব্যবসায়ী রুহুল আমিনকে (৫০) তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ