কুড়ুলগাছিতে মাদকসেবনে বাধা : যুবককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০১৮
ইং
কুড়ুলগাছি প্রতিনিধি: মাদক সেবনের প্রতিবাদ করায় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের নতুন গ্রামের আল মামুন নামের এক দিনমজুরকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত আল মামুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের নতুন গ্রাম স্কুলপাড়ার মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন বছর কয়েক আগে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইসএসসি পাস করে। সম্প্রতি তার বাবা মারা যাওয়ায় অভাবের সংসারে উপার্জনাক্ষম একমাত্র ব্যক্তি হয়ে দাঁড়ায় সে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে যা উপার্জন করে তা দিয়ে সংসার চালান সে। গত ৫দিন আগে রাতের বেলা মাদকসেবীরা নতুন গ্রামে মাদকসেবন করে সাইকেলে করে এসে রাস্তায় আল মামুনকে ধাক্কা দেয়। এ সময় সে ওই যুবকদের রাস্তার ওপর এভাবে মাদকসেবন করতে নিষেধ করে। এতে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এতে যুবকেরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। বুধবার সকালে আল মামুন কুড়ুলগাছি বাজার ধান ভানতে গিয়ে ফিরে আসার সময় মাঠের মধ্যে ওই যুবকেরা তাকে একা পেয়ে গলাই দেশীয় হেসোয়া ধরে এলোপাতাড়িভাবে মারধর করে রক্তাত্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই ঘটনায় আল মামুন বাদী হয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়িঁতে কুড়ুলগাছি আনন্দ বাজারপাড়ার ইউসুফের ছেলে বিপ্লব ও আলামিন (পিতা অজ্ঞাত) নামে একটি লিখিত অভিযোগ করেছে।
কমেন্ট বক্স