বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে দুই শিশু আহত

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে দুই শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামে ছাদ থেকে পড়ে রিফাত (৬) নামের এক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু রিফাত আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামের আরিফুলের ছেলে। জানা গেছে, রিফাত গতকাল নিজ বাড়ির ছাদে খেলছিল। হঠাৎ পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ (৬) নামের এক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তানজিদের ছেলে। জানা গেছে, গতকাল রাতে পিতামাতার অসতর্কতায় আব্দুল্লাহ গতকাল নিজ বাড়ির ছাদে চলে যায়। এতে অন্ধকারে হঠাৎ পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আব্দুল্লাহ’র অবস্থা আশঙ্কামুক্ত। তার মাথাই আঘাত লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ