রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সড়ত দুর্ঘটনায় কলেজছাত্র গুরুতর আহত

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
দর্শনায় সড়ত দুর্ঘটনায় কলেজছাত্র গুরুতর আহত
দর্শনা অফিস: দর্শনায় পৌর টোল আদায় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে নিশান নামের এক কলেজছাত্র। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দর্শনা-জীবননগর সড়কের আল হেরা স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মঙ্গলবার দর্শনা-জীবননগর সড়কের আল হেরা স্কুলের সামনে টোল আদায়ের দায়িত্ব পায় দর্শনা মোবারকপাড়ার হাফিজুর রহমানের ছেলে নিশান (২০)। এসময় সড়ক দিয়ে ভুট্টা ভর্তি আলমসাধু আসা দেখলে এপার হতে ওপারে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে সে সড়কের উপরে পড়ে যায়। পরপরই ভুট্টা ভর্তি আলমসাধু নিশানের শরীরের উপর দিয়ে আলমসাধুর চাকা চলে যায়। এসময় নিশান গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানিয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কজনক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান