বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পাখিভ্যান চুরি

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পাখিভ্যান চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে একটি পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে পুলিশ পাহারায় থাকাকালীন একের পর এক চুরির ঘটনা ঘটলেও সংঘবদ্ধ চোরচক্রের নাগাল ছুতে পারছে না পুলিশ। জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর থেকে একটি পাখিভ্যানযোগে রোগী নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসে। চালক এ সময় ভ্যানটি সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। কিছুক্ষন পর বাইরে এসে দেখে তার ভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুজির পরও ভ্যানটি পাওয়া যায়নি। এ দিকে, গত কয়েকমাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরাই চোর সনাক্ত হলেও পুলিশ তাদের টিকিও ছুতে পারছেনা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ