বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ২০পিচ ইয়াবাসহ আটক-১

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
দামুড়হুদায় ২০পিচ ইয়াবাসহ আটক-১
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ আব্দুস ছালামকে (২৫) আটক করেছে পুলিশ। আব্দুস ছালাম দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের জয়নালের ছেলে। গতকাল রোববার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরাম হোসেনের নির্দেশে এসআই উত্তম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুস ছালামকে তার বাড়ী থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে রান্না ঘরের মাচা থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে। আব্দস ছালামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গতকাল দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ