বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারী পুরুষসহ আহত-২

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারী পুরুষসহ আহত-২
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ নীমতলা উত্তরপাড়া গ্রামের মৃত. আইনাল হকের স্ত্রী হালিমা খাতুন (৫৫) নামের এক মহিলা তার বাসার সামনের রাস্তা দিয়ে রাস্তা পার হচ্ছিলো এমন সময় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হলিমাকে ধাক্কা দেয়। এতে হালিমা রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা হালিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মৃত. বিল্লাল হোসেনের ছেলে ফজলুল হক (৪০) নামে এক ব্যক্তি চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। এমন সময় সামনের দিক থেকে আসা একটি অটোগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজুল হক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দূর্ঘটনায় আহত দুইজনের অবস্থা উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ