বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরের মসজিদগুলোতে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা শহরের মসজিদগুলোতে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া নিজস্ব প্রতিবেদক: হালকা বৃষ্টির মাঝেও গতকাল পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। চুয়াডাঙ্গার প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। মসজিদ ছাড়িয়ে ছাদ, বারান্দা এমনকি সড়কেও বিস্তৃত হয় মুসল্লিদের কাতার। আজানের আগেই শহরের বড় মসজিদগুলোতে মুসল্লীদের ব্যাপক উপস্থিতি শুরু হয়। নামাজের আগে কানায় কানায় ভরে যায় সব মসজিদ। অনেক মসজিদের ভেতর জায়গা না পেয়ে ছাদ, খোলা জায়গা, রাস্তায় নামাজ আদায় করেছেন মুসল্লীরা। জুমাবারের ফজিলত ও গুরুত্ব অধিক। রোজা জুমাবারের গুরুত্ব বুঝা গেছে মসজিদে মসজিদে। বিশেষ করে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় জামে মসজিদ, জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদ, বড় বাজার জামে মসজিদ, নিউ মার্কেট জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদসহ পৌর এলাকার গুরুত্বপূণ মসজিদগুলোতে ব্যাপক সমাগমের মাধ্যমে। কোর্ট মোড় জামে মসজিদে অভ্যন্তরে মুসল্লিদের ঠাঁই হয়নি। শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদগুলোতেও ছিল একই অবস্থা। মসজিদগুলোতে জুমার বয়ানে মাহে রমজানের ফজিলত, তাৎপর্য ও রোজার জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা-মাসায়েল। সিয়াম সাধনার মাস মাহে রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাতের তাগিদ দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেম বিশেষ দোয়া মোনাজাত করা হয়। নামাজের পর কবরস্থান গুলোয় জমে ভীড়। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পাঠ ও কবরবাসীরদের জান্নাতুল ফেরদৌস নসীবের জন্য আল্লাহর দরবারে দু’হাত তুলে মোনাজাত করা হয়। মুসল্লিদের নিরাপত্তা রক্ষার্থে পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা যায়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ