বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারীসহ আটক-৯ : ইয়াবা ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
নারীসহ আটক-৯ : ইয়াবা ও মদ উদ্ধার
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে ইয়াবা, মদসহ বিভিন্ন মামলার ৯ জন আটক হয়েছে। গতকাল শুক্রবার পৃতক অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল ইসলাম, এসআই সিরাজ, এএসআই সুলতান, এএসআই সাজ্জাত, এএসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি গ্রামে অভিযান চালিয়ে মৃত আজিজ মন্ডলের ছেলে মদ ব্যবসায়ী কিনু মন্ডলকে (৪৫) ১০লিটার মদসহ আটক করে। একই দিনে উপজেলার উথলী আমতলাপাড়ার নুর হোসেনের ছেলে আ. হামিদকে (৩৫) ১০ পিস ইয়াবা, আন্দুলবাড়িয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদকসেবী জরিপ (৪৫), মনোহরপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফরজ (৪৫), উথলী আমতলাপাড়ার আক্কাস আলীর ছেলে মাদকসেবী উজ্জল (২৮), বৈদ্যনাথপুর গ্রামের আবুবক্করের ছেলে দুখু মিয়া (৪৫), বৈদ্যনাথপুর গ্রামের সামাদ উল্লার স্ত্রী শিখা (২৮), আন্দুলবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের স্ত্রী খাদেজা বেমগকে (৪৮) আটক করে। একই সাথে উথলী গ্রামের মসজিদপাড়ায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী পাবলু হোসেনকে ৪ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সেলিম রেজা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ