গাংনীতে শ্রমিক লীগ সভাপতিসহ ৭ জনকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৮-০৫-২০১৮
ইং
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হবিসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বামুন্দী পশুহাট এলাকার এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হবি’র ছেলে সজল জানান, বামুন্দী নিশিপুর পশু হাটে আসা স্যালো ইঞ্জিন চালিত নসিমন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিলো ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন, মিজানুর রহমানসহ তাদের সহযোগীরা। হাট মালিকসহ তার পিতা গাংনী উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হবি অবৈধভাবে চাঁদা উত্তোলনে বাধা প্রদান করেন। এসময় ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে তাদের কয়েকজন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গাংনী উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হবি, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, ইমানুর রহমান, আব্দুল জলিল, শোভন ও সোহানকে কুপিয়ে আহত করে। শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হবি ও জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছে। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
কমেন্ট বক্স