বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাসবাগুন্দায় ৪ মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গার খাসবাগুন্দায় ৪ মাদকসেবী আটক
সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁড়িসহ ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের কানা আনসারের ছেলে গণি হোসেন (৪৫), একই গ্রামের ইসমাইলের ছেলে কাছেদ (৩৫), মিন্টুর ছেলে সালেহীন (৩০) ও রহিমের ছেলে রাজ্জাক (৩২)। জানা যায়, খাসবাগুন্দা গ্রামের বিলের মাঠের মধ্যে ৭/৮ জনে তাঁড়ি সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার থানার এএসআই রোকনুজ্জামান, এএসআই ইউসুফ উদ্দীন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খাসবাগুন্দা গ্রামের গণি হোসেন, একই গ্রামের কাছেদ, সালেহীন ও রাজ্জাককে আটক করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ