বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্র সাকিবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
স্কুলছাত্র সাকিবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দামুড়হুদা জুড়ানপুরের কুঠিবাড়ির মাঠে ঘাতকদের হাতে নৃশংস হত্যার শিকার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা জুড়ানপুরের কুঠিবাড়ির মাঠে ঘাতকদের হাতে নৃশংস হত্যার শিকার চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরিফুজ্জামান সাকিব (১৭)’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজারের চুয়াডাঙ্গা-দর্শনা-জীবননগর মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী ওই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় সাংবাদিক ও সাধারণ মানুষ। নিহত সাকিবের মা মোছা. সাবিনা ইয়াছমিন পুতুল এ মানববন্ধনের নেতৃত্ব দেন। মানববন্ধন চলাকালে সাকিবের খুনিদের ফাঁসির দাবি তুলে ধরেন বক্তারা। এরপর শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মহাসড়ক মুখরিত করে শিক্ষার্থীরা। এ সময় চুয়াডাঙ্গা-দর্শনা-জীবননগর মহাসড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বিঘœ ঘটে। একপর্যায়ে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। এ সময় তারা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সাথে দেখা করে স্কুলছাত্র সাকিবের হত্যাকারী তপু ও পাভেলের ফাঁসির দাবি করেন। উল্লেখ্য, গত সোমবার (১৪/০৫/১৮) বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কুঠিবাড়ির মাঠে ভাইমারা খালের ধারে স্কুলছাত্র আরিফুজ্জামান সাকিবকে (সাকু) গলাকেটে হত্যার পর ফেলে রেখে যায় ঘাতকরা। নিহত সাকিব চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডবি পাড়ার রজনীগন্ধা সড়কের (মৎস ভবনের কাছে) মরহুম ঠিকাদার আব্দুল করিমের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাতেই পুলিশি অভিযানে দুই ঘাতক তারই বন্ধু তৌফিকুল ইসলাম ওরফে তপু (১৬) ও পাভেল (১৬)’কে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ