বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সময়ের সমীকরণে কর্মরতদের নিয়ে প্রতিনিধি সভা ও একজনের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
দৈনিক সময়ের সমীকরণে কর্মরতদের নিয়ে প্রতিনিধি সভা ও একজনের বিদায় সংবর্ধনা
প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনায় সম্পাদকমন্ডলী নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ এ কর্মরত সকল প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহর প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, অফিস প্রধানসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ এলাকার দৈনিক সময়ের সমীকরণে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়া সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সময়ের সময়ের সমীকরণ’র সাহিত্য পতিার অন্যতম সম্পাদক অমিতাভ মীর, পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, মেহেরপুর অফিস প্রধান মেহের আমজাদ, দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেনের পক্ষে জীবননগর সহকারি অফিস প্রধান হাসান মুস্তাফিজুর রহমান শের খান, গাংনী অফিস প্রধানের পক্ষে গাংনীর বিশেষ প্রতিবেদক মাহাবুব আলম। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক সুমন পারভেজ, পলাশ কুমার সাহা, আব্দুস সালাম, হেমন্ত কুমার সিংহ রায়, মাবুদ সরকার ও সার্কুলেশন ম্যানেজার আলমঙ্গীর হোসেন। সভায় প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন সম্পাদকবৃন্দ। তাদের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ। গুরুত্বপূর্ণ সংবাদের বেশকয়েকটি উৎস দেখিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য প্রতিনিধিদের তাগিদ দেন প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। বার্তা সম্পাদক হুসাইন মালিক প্রতিনিধিদের সংবাদ সংগ্রহে যে কোন সমস্যা বার্তা বিভাগকে জানাতে অনুরোধ করেন। পত্রিকার সাথে প্রতিনিধিদের বিজ্ঞাপনসহ আর্থিক লেনদেন পরিষ্কার রাখার আহ্বান জানান ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান। প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিম হাবিব, নিজস্ব প্রতিবেদক এসএম সাফায়েত, আফজালুল হক, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, কম্পিউটার অপারেটর রাহুল রাজজ, শহর প্রতিবেদক আনিছ বিশ্বাস, মেহেরাব্বীন সানভী, রাসেল। সদর উপজেলা: হিজলগাড়ি প্রতিনিধি সেলিম রেজা, সরোজগঞ্জ প্রতিনিধি ইকরামুল হক, তিতুদহ প্রতিনিধি আকিমুল, দামুড়হুদা: খাইরুল কবির দিনার, গোপালপুর প্রতিনিধি রোকনুজ্জামান, কুড়ুলগাছি প্রতিনিধি আহাদ আলী, কার্পাসডাঙ্গা প্রতিনিধি সুলতান, নুর হোসেন, দর্শনা সহকারি অফিস প্রধান ওয়াসিম রয়েল। জীবননগর: জীবননগর সহকারি অফিস প্রধান মিঠুন মাহমুদ, জীবননগর প্রতিনিধি শাকিল হাসান, সীমান্ত প্রতিনিধি মফিজুল ইসলাম, উথলী প্রতিনিধি আহম্মেদ সগির, মনোহরপুর প্রতিনিধি এআর ডাবলু, হাসাদাহ প্রতিনিধি বদরুজ্জামান শ্যামল, নুরুল ইসলাম। আলমডাঙ্গা: আলমডাঙ্গা প্রতিনিধি মেখ শরীফুজ্জামান, মুন্সিগঞ্জ প্রতিনিধি সোহাগ কাজী, ডাউকি প্রতিনিধি হাসিবুল ইসলাম, আরিফুল ইসলাম। মেহেরপুর ও ঝিনাইদহ জেলা: বারাদি প্রতিনিধি বাব/হামিদুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, আব্দুল্লাগ আল মামুন। সভা শেষে দৈনিক সময়ের সমীকরণ’র পত্রিকার কম্পিউটার অপারেটর বিএ জীবনকে বিদায় সম্বর্ধা দেয়া হয়। প্রতিনিধি সভাটি সার্বিক পরিচালনায় ছিলেন বার্তা সম্পাদক হুসাইন মালিক।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ