বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযান

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৮ ইং
দর্শনায় অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযান
দর্শনা অফিস: দর্শনা পৌর মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও জেলা প্রশাসনের এপি সহকারী কর্মকর্তা সালাউদ্দিনের উপস্থিতিতে এ উৎচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ২০১৫ সাল পর্যন্ত এসব দোকান পাট ইজারা নেয়া থাকলেও পরবর্তীতে আর ইজারা দেয়া ছিলো না। ফলে জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী এসব দোকান পাট উৎচ্ছেদ করা হয়েছে। দর্শনা পুরাতন বাজার মোড়ে অবস্থিত হিরোর মোটরসাইকেল গ্যারেজ, কামাল হোটেলের ছাবড়া, তরিকুলের চায়ের দোকান, চাঁন শরীফ শাহিনের মুরগী দোকান, আসুর পান দোকান, খেজমতের চা দোকান, আব্দুল গনির মাংসের দোকান, বাবু মিয়ার ঝাটা বাড়–নের দোকানসহ প্রায় ১৫টি অবৈধ স্থাপনা বুল ড্রেজার দিয়ে ভেঙ্গে দিয়ে উৎচ্ছেদ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ