বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৮ ইং
দামুড়হুদায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ বরিক খাবরি (৩৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। বারিক খাবরি দামুড়হুদার কার্পাসডাঙ্গার খাবরিপাড়ার মৃত. আ. গনির ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নির্দেশে এএসআই সবেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা বাজার এলাকা থেকে বারিক খাবলিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত বারিক খাবলির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ১২টি মাদক মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ