বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জমকালো আতশবাজি প্রদর্শনী

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জমকালো আতশবাজি প্রদর্শনী
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উৎযাপনের আনন্দ উৎসব নিজস্ব প্রতিবেদক: ১৬ কোটি মানুষের দোয়া ছিল বলে এ বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তিনি স্বাধীনতার পর ভূ-উপগ্রহ তৈরি করেছেন। যদিও সে সময় অন্যের সহযোগিতার আশ্বাস ছিল। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা বাস্তবায়ন করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় একযোগে আতশবাঁজি প্রদর্শনী করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল ভাবে উৎক্ষেপন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মনোমুগ্ধকর এ আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ। `` আতশবাঁজি প্রদর্শনের আগে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কয়েকটি ডকুমেন্টারি ও বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আতশবাঁজি প্রদর্শনীর কারিগরী সহায়তাকারী প্রতিষ্ঠান গান বাংলার প্রতিনিধি রুহুল আমিন জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল ভাবে উৎক্ষেপণ হওয়ায় সারাদেশব্যাপি আনন্দ উৎসব ও আতশবাঁজি প্রদর্শনী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, বাংলাদেশ স্যাটেলাইট কোং, টপ আপ এবং স্যাটেলাইট টেলিভিশন টপ আপ যৌথ ভাবে সারা বাংলাদেশে আতশবাঁজি প্রদর্শনীর আয়োজন করেছে। চুয়াডাঙ্গায় ছয় শতাধিক আতশবাঁজি ফাঁটিয়ে এ উৎসব সম্পন্ন করা হয়েছে। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ কক্ষপথে প্রেরণ করায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আতশবাতি উড়িয়ে উৎসব করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্ঠা তুহিন আরণ্য, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ কক্ষপথে পাঠানোর মাধ্যমে মহাকাশে যোগাযোগ উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ হবে বিশ্বের ৫৭তম দেশ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ