বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিযুক্ত ইনামুলকে সাময়িক বহিষ্কার : তদন্ত কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৮ ইং
অভিযুক্ত ইনামুলকে সাময়িক বহিষ্কার : তদন্ত কমিটি গঠন
মদনায় শিক্ষক কর্তৃক স্কুলছাত্রীকে অনৈতিক প্রস্তাব ভাইরাল হওয়ার ঘটনা দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার মদনা মধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ৯ম শ্রেনীর ছাত্রীর অনৈতিক প্রস্তাবের অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সাথে এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে মদনা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএএম জাকারিয়া আলমসহ সকল সদস্যগণের উপস্থিতিতে শিক্ষক এনামুলকে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়। সেই সাথে বিষয়টি সঠিক তদন্তের জন্য মনিরুল ইসলামকে আহ্বায়ক, খোরশেদ আলমক ও আ. রাজ্জাককে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং প্রধান শিক্ষকসহ গ্রামের সর্বস্তরের জনগনকে নিয়ে মাধ্যমিক বোর্ডের বিধি মেনে বিষয়টির উপর তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি মদনায় ফেসবুকে শিক্ষক ইনামুল বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইনামুলের বিরুদ্ধে ফুঁসে উঠে তার শাস্তির দাবি জানায় অভিভাবক ও গ্রামবাসী।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ