আলমডাঙ্গায় ৫ মাদকসেবী আটক
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার শ্রীনগর গ্রামে মাদকসেবনকালে পুলিশ তাদের আটক করে। জানা গেছে, সোমবার আলমডাঙ্গার শ্রীনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জামজামি ফাঁড়ি পুলিশ। অভিযানে ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮), একই গ্রামের সামসুল হকের ছেলে আলামিন (১৯), বকুল হোসেনের ছেলে জাকির (১৭), মধু জোয়ার্দ্দারের ছেলে শিপুল (১৮) ও রবিউল ইসলামের ছেলে টুলু (১৯ ) কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে আটককৃত যুবকরা মাদকসেবী। মাদকসেবনকালে তাদেরকে আটক করা হয়। আটক ৫ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স