গাংনীতে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ আফজাল হোসেন (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত আফজাল হোসেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত সোমবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম তেরাইল গ্রামে মাদকব্যবসায়ী আফজালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে আটক করে ডিবি কার্ষালয়ে নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আফজাল তার নিজ এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে অংশে নেয় ডিবির এএসআই ইব্রাহিম, এএসআই জসিম, এএসআই মাহাতাব, এএসআই মনিরুজ্জামানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।
কমেন্ট বক্স