বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০১৮ ইং
মেহেরপুর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় মেহেরপুরও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলায় মোট ৯৮ জন ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের (সাদা প্যানেল) আব্দুল বাসেত মজুমদার (৪৮), মোহাম্মদ ইউসুফ হোসেন (৪১), সৈয়দ রেজাউল রহমান (৪৪), এইচএএম জহিরুল ইসলাম খান (৩৯), শ ম রেজাউল করীম (৪৩), পরিমল চন্দ্র গুহ (৩৬) এবং মোহাম্মদ মোখলেছর রহমান বাদল (৩৫) ভোট পান। অপরদিকে জাতীয়বাদী আইনজীবি ঐ প্যানেলের (নীল প্যানেল) জামিল মোহাম্মদ আলী (৪২), তৈমুর আলম উদ্দীন (৪১), মো. ফজলুর রহমান (৪২), মো. হেলাল উদ্দীন মোল্লা (৩৯) এবং সৈয়দ আশিফা আশরাফী পাপিয়া (৪৬) ভোট পান। এদিকে নির্বাচনে ওর্প এফ আসনে জাতীয়বাদী আইনজীবি ঐক্য প্যানেলের মো. ইসহক (৪৩) ভোট এবং আওয়ামী আইনজীবি সমন্বয় পরিষদের ইয়াহিয়া (৪২) ভোট পান। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ আবু খান শাহীন কনক।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ