জীবননগর হাসাদাহে ঘরের গ্রিল কেটে দু’টি মোটরসাইকেল চুরি
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০১৮
ইং
জীবননগর (হাসাদহ) প্রতিনিধি: জীবননগর হাসাদাহে ঘরের গ্রিল কেটে দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি যাওয়া মোটরসাইকেল দু’টি হচ্ছে- বাজাজ ডিসকভারি ১০০ সিসি কালো রঙের (চুয়াডাঙ্গা হ-১৩-২০২১) ও ডিসকভারি ১০০ সিসি লাল রঙের (ঝিনাইদহ হ-১২-৫৮০৯ )। গত রবিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, রবিবার রাতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের অদূরে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ডা. সামসুজ্জোহার বাড়ির সিঁড়ি ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ওই বাড়ির ভাড়াটিয়া হাসাদাহ মডেল ফাজিল মাদ্রাসার শিক্ষক সোহেল রহমান ও মহেশপুর আলীম মাদ্রাসার প্রভাষক সুলতান আহাম্মেদের দু’টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ একটি চোরচক্র। এ চুরির ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স