বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৮ ইং
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস, নাগদহ ও জীবননগর উপজেলাধীন বাঁকা, হাসাদহ এবং রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পাঁচ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার বেলা ১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন- আলমডাঙ্গা উপজেলাধীন আইলহাঁস ইউপি চেয়ারম্যান এড. আব্দুল মালেক ও নাগদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলাধীন বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম এবং রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ। শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. আব্দুর রাজ্জাক। এ সময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ। এরআগে নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় তাদের দায় দায়িত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)’র সাথে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়। শপথ গ্রহণ শেষে শিঘ্রই ইউনিয়ন পরিষদে ফিরে প্রথম সভায় যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবে তাঁরা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ’র পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. আব্দুর রাজ্জাক বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করবে; এটাই আশা।’ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, গত ২৯ মার্চ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দু’টি ও জীবননগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়। এতে নিরঙ্কুশ জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তবে দলীয় সমন্বয় ঘাটতিতে এক ইউপিতে জয় পায় আওয়ামী লীগেরই এক বিদ্রোহী প্রার্থী। আলমডাঙ্গা উপজেলাধীন আইলহাঁস ইউনিয়নে এড. আব্দুল মালেক ও নাগদহ ইউনিয়নে আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলাধীন বাঁকা ইউনিয়নে আব্দুল কাদের প্রধান, হাসাদহে রবিউল ইসলাম (রবি বিশ্বাস) এবং রায়পুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শাহ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ