বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাতুব্বরের থাপ্পড়ে পর্দা ফাটলো শিশুর!

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০১৮ ইং
মাতুব্বরের থাপ্পড়ে পর্দা ফাটলো শিশুর!
ঝিনাইদহ অফিস: গায়ে সামান্য ধাক্কা লাগায় চর থাপ্পড় দিয়ে ৯ বছরের শিশু রাজিবের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এক গ্রাম্য মাতুব্বর। ঘটনাটি ঘটেছে শৈলকুপা উপজেলার মীর্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে। এ ঘটনায় শিশু নির্যাতনকারী সরোয়ার মন্ডলের বিরুদ্ধে ওই শিশুর চাচা মনিরুল ইসলাম শৈলকুপা থানায় অভিযোগ দিলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। সরোয়ার মন্ডল যাদবপুর গ্রামের নখাতুল্লা মন্ডলের ছেলে। শিশুটির মা হালিমা খাতুন জানান, গত মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেনীতে পড়–য়া তার ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় সরোয়ার মন্ডলের কাচারীর সামনে পৌছালে তার গায়ে সামন্য ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে হয়ে কানে চড় থাপ্পড় মারতে থাকেন। এতে শিশু রাজিব অজ্ঞান হয়ে পড়ে যায়। পথচারীরা মাথায় পানি ঢেলে রাজিবের জ্ঞান ফেরান। ঘটনার দিনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজিব ৫ দিন যাবৎ ঝিনাইদহ সদর হাসপাতালের নাক, কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেছে, এর আগেও সরোয়ার মন্ডল যাদবপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে আইফুল ও আফাজ্জেলের ছেলে বিপুলকে নির্যাতন করে। কিন্তু গ্রাম্য মাতুুব্বর হওয়ায় তার বিরুদ্ধে কেও টু শব্দ করে না। শিশু রাজিবের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, শৈলকুপা থোনা থেকে এসআই আজাদ এসে ঘটনা তদন্ত করে গেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার এসআই আজাদ জানান, অভিযোগ পেয়ে ওসি স্যার আমাকে তদন্ত করতে পাঠান। তদন্ত করে দেখা যায় ঘটনা সত্য। শিশুটিকে সরোয়ার মন্ডল নির্যাতন করেছে বলে এসআই আজাদ মন্তব্য করেন। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ