বিশাল অর্জনের স্বাক্ষী হল চুয়াডাঙ্গাবাসীও
- আপলোড তারিখঃ
১২-০৫-২০১৮
ইং
প্রতিক্ষার পালা শেষ : মহাকাশের পথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
নিজস্ব প্রতিবেদক: মহাকাশের পথে উড়াল দিল দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশ জয়ের পথে যাত্রা শুরু করেছে গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টা ১৪ মিনিটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাস্থ উৎক্ষেপণ স্টেশন থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরের নিজস্ব কক্ষপথে ছুটে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বাংলাদেশের ইতিহাসে যোগ হলো সাফল্যের আরও একটি পালক। মহাকাশ জয়ের স্বাক্ষী হল চুয়াডাঙ্গাবাসীও। তা দেখতে গভীর রাত পর্যন্ত নির্ঘুম জেগে ছিল দেশবাসী। চুয়াডাঙ্গা বাসীও মুখিয়ে ছিল সাফল্যের এ অগ্রযাত্রার স্বাক্ষী হতে। রাত ২টার পর থেকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু স্যাটেলাইট’র শুভ উৎক্ষেপণ অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, জেলা সুপার নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, চৌধুরী মোস্তাফিজুর রহমান, ¯িœগ্ধা দাস, ইফফাত আরা জামান উর্মী, সিব্বির আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নানা শ্রেণী পেশার মানুষ।
এদিকে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে কম্পিউটার থেকে ইতিবাচক সংকেত না পাওয়ায় শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা স্টেশন স্পেসএক্স সেন্টার ওয়েবসাইটে জানিয়েছে, স্থানীয় সময় ২ টা ১৪ মিনিটে আবারো মহাকাশের পথে যাত্রা করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। সফল উৎক্ষেপণের পর মহাকাশে নিজস্ব স্যাটেলাইট হিসেবে স্থান করে নেবে লাল-সবুজের এ স্যাটেলাইট।
এ বিশাল অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ শনিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আতশ বাজি উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।
কমেন্ট বক্স