বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালবাসেন বলেই আমি আপনাদের মেয়র

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৮ ইং
ভালবাসেন বলেই আমি আপনাদের মেয়র
মেহেরপুর পৌরসভার মেয়রকে সংবর্ধনা : বক্তব্যে রিটন বললেন মেহের আমজাদ/মাসুদ রানা: মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে দবীরের মোড়ে পৌর মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়। ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে পৌর মেয়রকে গোলাপের পাপঁড়ি দিয়ে তৈরি নৌকা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে পৌর মেয়রকে বরণ করা হয়। এ সময় ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মেহেরপুরের মানুষ আমাকে ভালবাসেন বলেই আমি আপনাদের মেয়র। মানুষের ভালবাসায় আসল ভালবাসা। আমি আপনাদের ভালবাসা পেয়ে ধন্য। আমি চেষ্টা করবো এলাকার উন্নয়ন করে আপনাদের ভালবাসার প্রতিদান দিতে। পৌর মেয়র বলেন, আমরা একেবারে শূন্য হাতে দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়ায় ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠে উন্নয়নের পথে ধাবিত হচ্ছি। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেয়র মাহফুজুর রহমান রিটন মল্লিকপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ