বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গাঁজাসহ যুবক সুমন আটক

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় গাঁজাসহ যুবক সুমন আটক
কুড়ুলগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গায় ১’শ গ্রাম গাঁজাসহ সুমন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার আহসানের ছেলে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ক্যাম্পের আইসি এসআই আসাদের নির্দেশে এএসআই শাহাজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার আহসানের ছেলে সুমনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সকালেই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ