বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৮ ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নতুন মদনাডাঙ্গা গ্রামে পানিতে ডুবে আলো (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হান্নানের একমাত্র মেয়ে। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে আলো বাটিতে খাবার নিয়ে হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছিল। এরই এক ফাঁকে মা-বাবার অজান্তে বাড়ির পাশের একটি গর্তের পানিতে পড়ে সে ডুবে যায়। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে পানি ভর্তি ওই গর্ত থেকে তার লাশ ভেসে উঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ