দামড়হুদায় অসাবধানতায় শিশুর বিষপান : হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামড়হুদা উপজেলার কুশাঘাটায় অসাবধানতায় বিষপান করে সোলায়মান নামের (৮) মাস বয়সের এক শিশু গুরুতর অসুস্থ হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু সোলায়মান দামড়হুদা উপজেলার কুশাঘাটা গ্রামের মুকুল আহমেদের ছেলে । জানা গেছে, বৃহস্পতিবার রাতে সোলায়মান ঘরে বসে খেলছিল। এসময় সে পাশেই একটি বাটিতে রাখা বিষ খেয়ে ফেলে। পরে স্থানীয়দের সহযোগীতাই পরিবারের সদস্যরা সোলায়মানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স