গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-৬
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলু জোয়ার্দ্দার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও বজ্রপাতে ৬ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার মোহাম্মদপুর, কসবা ও মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। কসবা গ্রামের আহতরা হলেন- রুপা খাতুন, সিমাত আলী, মুনা মিয়া, সোহেল ও সাহিদুল। মটমুড়া ইউপি চেয়ারম্যান ও মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল আহমেদ জানান, মোহাম্মদপুর গ্রামের নবীন জোয়াদারের ছেলে হেলু জোয়ার্দ্দার গ্রামের একটি মাঠে কাজ করছিলো। এসময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
কমেন্ট বক্স