মেহেরপুরে মাদকব্যবসায়ী শামীমের ৩ বছর কারাদন্ড
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় শামিম রেজা নামের এক যুবককে ৩ বছর সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদ- প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ১ম আদালতের বিচারক মো. গাজী রহমান এ রায় প্রদান করেন। দ-িত শামিম রেজা জেলার গাংনী উপজেলার মুন্দা গ্রামের আব্দুল মালেকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ আগষ্ট গাংনী থানা পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে মুন্দা গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ শামিম রেজাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়। যার নম্বর ১২, স্পেশাল ট্রাইবুনাল কেস নম্বর ৫৭/১৫ জিআর কেস নং ২৪৪/১৪। মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে সে দোষী প্রমানিত হলে ৩ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদ- প্রদান করে। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্রাচার্য ও আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স