তিতুদহে ২০ বোতল ফেনসিডিলসহ দু’যুবক আটক
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৮
ইং
তিতুদাহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে দু’জনের কলেজ ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসআই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গড়াইটুপি ব্রীজমোড় সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে দু’জনের ঘাড়ে ঝোলানো কলেজ ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার হরিয়ানপুর গ্রামের শরাফত ভাংগীর ছেলে তুহিন রানা (২০) ও একই গ্রামের দাউদ খাঁনের ছেলে আরিফুল ইসলাম (১৮)। গতকাল সন্ধ্যায় আসামী দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েরছ।
কমেন্ট বক্স