বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০১৮ ইং
জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদকব্যবসায়ীকে আটক পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, বুধবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার লক্ষীপুর মিলপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে মহাসড়কে সিএনজি অটোরিক্সায় অভিযান চালায়। এসময় ২২ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী মোছা. ইচনাহার খাতুন (৩২)। আটককৃত নারী মাদকব্যবসায়ী ইচনাহারের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চুয়াডাঙ্গা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ