বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন
‘রেডক্রস রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য’ শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নিজস্ব প্রতিবেদক: ‘রেডক্রস রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন জাতীয় পতাকা ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান রেডক্রিসেন্ট ইউনিটের পতাকা উত্তোলন করেন। এরপর ইউনিট কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় ই্উনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ইউনিট সেক্রেটারী ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরি সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, আজীবন সদস্য ডা. ফকির মোহাম্মদ, রাশেদুল ইসলাম, হামিদুল হক মুন্সী, শিক্ষক মহসিন আলী, অশোক কমার অধিকারী, ইউনট অফিসার সাঈদ মো. শামীম রহমান , যুব প্রধান জাহাঙ্গীর আলম , সাবেক যুব প্রধান উবাইদুল ইসলাম তুহিন, যুব উপ-প্রধান ১ম জান্নাতুল নাঈমা, যুবউপপ্রধান ২য় বিপ্লব হোসেন , ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বালিক বিদ্যালয় ও সরকারি কলেজের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদ। আলোচনা সভায় ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন‘ এই ইউনিট চক্ষু হাসপাতাল পরিচালনার পাশাপাশি একটি ব্লাড ব্যাংক চালুর পরিকল্পনা গ্রহন করেছে। ব্লাড নির্মার্ণে জেলা পরিষদ আর্থিক সহযোগিতা করছে। রেডক্রিসেন্টের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্তমানবতার সেবাই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সহযোগিার হাত বাড়িয়ে দিতে হবে।’ প্রসঙ্গত: রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে দিবসটি বিশ্বের ১৮০টি স্বাধীন দেশে উদযাপিত হয়েছে। জীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহন করেন। তিনি ৮২ বছর বয়সে ১৯১০ সালের ৩০ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার পিতার নাম ছিল জীন জ্যাকুয়াস ডুনান্ট ও মাতার নাম ছিল এ্যানা এন্টোইনেট কোলাডন। ১৯০১ সালের ডিসেম্বর মাসে জীন হেনরী ডুনান্ট ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সারা বিশ্বে ৮মে জীন হেনরী ডুনান্টের জন্মদিনকে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়। `` মেহেরপুর অফিস জানিয়েছে, র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুলের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল আহমেদ, কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে গতকাল মঙ্গলবার বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। ‘সর্বত্র সবার জন্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সকালে জেলা ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এর চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এর সেক্রেটারি জেএম রশিদুল আলম রশিদ ও ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ